/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার তিনজনকে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন– আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফের তারা ও এ কে এম আকরাম হোসেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এর আগে গত ২৪ জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের অপেক্ষায় রেখেছিলেন ট্রাইব্যুনাল।

নকলার এই তিন আসামি মুসলিম লীগের সদস্য ছিলেন বলে জানা গেছে। মুক্তিযুদ্ধ শুরু হলে তারা রাজাকার বাহিনীতে যোগ দেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আসামিরা নকলা এলাকায় বিভিন্ন স্থানে ছয়জনকে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেন বলে অভিযোগ আনা হয় মামলায়।

২০১৭ সালের ২৬ জুলাই চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে ওই বছর ৩১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ২০১৮ সালের ৩০ আগস্ট চার আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে বিচার চলাকালীন মারা যান এমদাদুল হক নামে এক আসামি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

মানবতাবিরোধী অপরাধে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেটের সময় : ০৭:৫৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪