ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আড়াল ভেঙ্গে বুবলী ফিরছেন অভিনয়ে

ফাইল ছবি

বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী দ্বিতীয়বার মা হওয়ার জন্য বেশ কিছুদিন ধরে অভিনয় থেকে আড়ালে ছিলেন। তবে সেই আড়াল ভেঙে আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলি। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ।

নির্মাতা জানিয়েছেন, বুবলির সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি শুটিংয়ে যোগ দেবেন। এ সময়ের মধ্যে তার অংশ বাদ দিয়ে অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

পুরান ঢাকার জীবন, ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় আদর আজাদকে দেখা যাবে এক শিয়া যুবকের চরিত্রে, আর বুবলি অভিনয় করবেন এক সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

নির্মাতার দাবি, ‘ঢাকাইয়া দেবদাস’ শুধু বাণিজ্যিক দর্শকের জন্য নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথাও মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে। মাতৃত্বের বিরতির পর এই ছবির হাত ধরেই শুরু হতে যাচ্ছে বুবলির অভিনয়জীবনের নতুন অধ্যায়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

আড়াল ভেঙ্গে বুবলী ফিরছেন অভিনয়ে

আপডেট সময় ০৩:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬