/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩৮০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটে রবিবার বিকালে জেলার আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রাম থেকে ৩৮০ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। মূর্তির আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, পাল বংশীয় রাজা প্রথম মহিপালের আমলে উল্লেখযোগ্য প্রত্নতত্ত্ব সম্পদটি বহু বছর ধরে দেওড়া গ্রামের রজেন্দ্রনাথ নিজ বাড়িতে আইন বহির্ভূতভাবে মন্দির তৈরি করে এই দুর্লভ কষ্টি পাথরটি তার নিজের দখলে রাখে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এমন তথ্যেরভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮০ কেজি ওজনের এই বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি প্রত্নতাত্ত্বিক সম্পদ হওয়ায় নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহারে হস্তান্তর করা হয়।

র‌্যাব কমান্ডার আরো জানান, ইতোপূর্বে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ও ভূতপূর্ব বৃহত্তর বগুড়া জেলার দেওড়া এলাকা হতে এই শিল্পকর্মের আদলে তৈরি প্রত্নসম্পদ উদ্ধার করা হলেও র‌্যাব কর্তৃক উদ্ধার প্রত্নসম্পদসমূহের মধ্যে এই ধরনের বিষ্ণুমূর্তি এটাই প্রথম।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৮০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আপডেটের সময় : ০৭:৩৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০