/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরভের বদলে ‘দাদাগিরি’ সঞ্চালনা করবেন অঙ্কুশ

বিনোদন ডেস্ক:

অঙ্কুশ হাজরার তুঙ্গে বৃহস্পতি!  হাতে পর পর নতুন ছবির কাজ। প্রথম সঞ্চালনাতেই মাতিয়ে দিয়েছেন জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ নাচের অনুষ্ঠান। সে সব ছাপিয়ে এ বার তিনি ‘দাদাগিরি’র সঞ্চালক? সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায়! জি ফাইভ থেকে পোস্ট হওয়া ছোট্ট ভিডিয়ো তেমনই দেখিয়েছে। সেখানে অঙ্কুশকে ‘দাদা’র সংলাপ বলতে শোনা গিয়েছে। এবং অনায়াসে তিনি বলেছেন। অঙ্কুশকে সঞ্চালনা করতে দেখে চোখ ছানাবড়া অংশগ্রহকারী পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীর।

আচমকাই অভিনেতার পিঠে আলতো ছোঁয়া। হাসিমুখে এসে দাঁড়িয়েছেন সঞ্চালক সৌরভ। তাঁর বক্তব্য, ‘‘অঙ্কুশ আমার ছোট ভাইয়ের মতোই। ‘দাদাগিরি’কে নতুন মাত্রায় পৌঁছে দেবে আজকে।’’ তার পরেই মহারাজের বিনীত প্রশ্ন ‘এফআইআর’ ছবির ‘অভ্রজিৎ’কে, ‘‘আমি সঞ্চালকের জায়গায় দাঁড়াব? না, প্রতিযোগীদের পোডিয়ামে যাব?’’

আনন্দবাজার

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সৌরভের বদলে ‘দাদাগিরি’ সঞ্চালনা করবেন অঙ্কুশ

আপডেটের সময় : ০৭:২৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১