বিনোদন ডেস্ক: রোজিনা একসময়ের জনপ্রিয় নায়িক ছিলেন। অনেকদিন ধরে শোবিজে অনুপস্থিত তিনি। ধর্ম, ইসলাম ও পরিবার নিয়ে বর্তমান কাটছে তার।

তবে এবার নতুনভাবে আলোচনায় আসলেন রোজিনা। জানালেন, তার মা খাদিজার নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দের জুরান মোল্লা পাড়ায় মসজিদ নির্মাণ করছেন তিনি। এছাড়া চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে তার।
এদিকে সোমবার (৩ ফেব্রুয়ারি) মসজিদটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ‘খাদিজা জামে মসজিদ’ নামে মসজিদটি নির্মাণ করছেন রোজিনা।
এ প্রসঙ্গে রোজিনা গণমাধ্যমকে বলেন, ব্যস্ততার কারণে নিজ এলাকায় যাওয়া হয় না। তাই নিজের এলাকায় যেন বারবার যেতে পারি তাই মসজিদ নির্মাণ করছি। এখানে চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করবো।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন 

























