আইএনবি ডেস্ক: মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী বুধবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
ভারতে ডিস্কো সংগীতকে ৮০ ও ৯০ দশকে জনপ্রিয় করে তুলেছিলেন বাপ্পি লাহিড়ী।
হাসপাতালটির পরিচালক ডা. দিপাক নামযোস্বীর বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, গত এক মাস ধরে লাহিড়ী ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে তাকে বাড়িতে নেওয়া হয়। পরদিন মঙ্গলবার তার শরীর বেশ খারাপের দিকে গেলে তাকে আবারও হাসপাতালে আনা হয়। তিনি অনেকগুলো জটিল রোগে ভুগছিলেন। তিনি ওএসএ (নিদ্রা জনিত রোগ) আক্রান্ত হয়ে মারা গেছেন।’
বাপ্পি লাহিড়ী ১৯৭০ ও ৮০ দশকের শেষের দিকে ‘চলতে চলতে’, ‘ডিস্কো ড্যানসার’ ও ‘শরাবি’র মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে জনপ্রিয় গান পরিবেশন করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলার ঘটনায় যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে 


























