/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় দুই হেলপার নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে দ্রুতগতির মাছবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কা দিলে ট্রাক দু’টিতে থাকা চালকের দুই সহযোগী (হেলপার) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ইলিশ বোঝাই ট্রাকের সহযোগী নাম মো. ইমন হাসান (২১)। তবে অপর নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সোমবার (০৬ মার্চ) সকালে ফকিরহাট উপজেলার বাগেরহাট-ঢাকা মহাসড়কের মুলঘর এলাকার চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় মাছ বোঝাই ট্রাকে থাকা আহত মাছ ব্যবসায়ী মো. সোহাগকে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চাকা পাংচার হয়ে যাওয়ায় বাগেরহাট-ঢাকা মহাসড়কের উপজেলার মুলঘরের চেয়ারম্যান বাড়ি মোড়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকটি মেরামত করছিলেন চালক ও তার সহযোগী। সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুতগতির মাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক দুটির চালকের দুই সহকারী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় দুই হেলপার নিহত

আপডেটের সময় : ০৫:৪৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩