/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বাস চাপায় নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের রাউতাইল পল্লী বিদ্যুত অফিসের সামনে বুধবার রাত ৯ টার দিকে বাস চাপায় মিঠুন হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত মিঠুন সদর উপজেলার সাধুহাটি মাগুরাপাড়ার শাহজাহান আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মিঠুন মোটরসাইকেলে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। পথে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পুর্বাশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে বাস চাপায় নিহত ১

আপডেটের সময় : ০৭:১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩