এক টুকরো কাঁচের আয়না

বিনোদন ডেস্ক:

এক টুকরো কাঁচের আয়না

এমডি বাবুল ভূঁইয়া

============================

তোমাকে জড়িয়ে আর কাব্য লিখবো না,
গড়বো না কোনো অলীক ছন্দের ঘর।
তোমাকে নিয়ে হবে না কোনো উৎসব,
গল্পের পাতায় তুমি আজ ভীষণ পর।

তোমাকে নিয়ে হয়তো উপন্যাস লেখা যায়,
কারণ তুমি যে এক স্বচ্ছ কাঁচের আয়না;
তোমার মাঝে নিজের প্রতিচ্ছবি দেখে খুব হাসতাম—
কিন্তু ভাঙা আয়নায় তো আর মুখ দেখা যায় না!

তুমি এখন চূর্ণ-বিচূর্ণ, অস্তিত্ব আজ বিলীন,
জোড়া দেওয়ার সাধ্য কার? সাধ্য নেই কোনো।
নর্দমার আবর্জনায় বিসর্জন ছাড়া পথ নেই আর—
তুমি আজ স্রেফ এক টুকরো কাঁচ, এটুকু জেনে রেখো।

নিশাচর আড্ডায় যার কানে ঢেলেছো মিথ্যে বিষ,
শুনিয়েছো আমায় নিয়ে হাজারো নালিশের ছক—
তার কাছেই ফিরে যাও, তবে মনে রেখো—
কাঁচের শরীরে আজ শুধুই কলঙ্ক আর খত।

এক পাঁজরের পবিত্র সৃষ্টি তুমি নও,
বহু পাঁজরের জোড়াতালিতে তোমার বসবাস।
তুমি এখন এক টুকরো কাঁচের আয়না মাত্র—
যার ঝিলিক আছে ঠিকই, কিন্তু নেই কোনো বিশ্বাস।

আইএনবি/বিভূঁইয়া