নিজস্ব রিপোর্টারঃ লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়ার ‘একটি ফোন কল’ বইটির মোড়ক উম্মোচন করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১টায় নবীনগরের জননন্দিত নেতা ব্যারিস্টার জাকির আহাম্মদ এর অফিসে এই মোড়ক উম্মোচন করা হয়।

পরে বিকাল ৪ ঘটিকায় অমর একুশে গ্রন্থমেলায় মোড়ক উম্মোচন মঞ্চে নাট্যকার এনামুল হক এবং ডাঃ মিজানুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিদ্বয়ের উপস্থিতিতে বইটির (গল্পের) পুনঃ মোড়ক উম্মোচন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা এনামুল হক, ডাঃ মিজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডাঃ শহিদুল্লাহ সিকদার ও প্রক্টর ডাঃ মোজাফফর , সাংবাদিক শহিদুল ইসলাম, মোঃ হাসান, বাবুল ব্যাপারী, তোতা মিয়া, মোঃ কামাল সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের এক অকুতোভয় সৈনিক এবং ক্ষুরধার লেখক সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া প্রতি বছর আমাদের নতুন নতুন বই উপহার দিচ্ছেন। উনার লেখা প্রত্যেকটা গল্পের মাঝে তরুন প্রজন্মসহ সকলেরই অনেক কিছু শেখার আছে। তাঁর গল্প গুলোর মাঝে সত্যি এক অসধারন বাস্তবমূখি লেখা তোলে ধরেন যা খুবই প্রশংসনীয়। আমাদের সমাজের জন্য এইসব গল্প গুলো খুবই প্রয়োজন।


বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা শ্রদ্ধেয় এনামুল হক বলেন, গল্প গুলোর মাঝে সমাজের অনেক বাস্তব চিত্র সাংবাদিক বাবুল ভূঁইয়া তোলে ধরেন, যা আমাকে খুবই মুগ্ধ করে। আমি উপস্থিত অতিথি সহ সকলকে বলব আপনারা অন্তত একটা বই কিনুন পড়ুন এবং অন্যদের বই পড়তে উৎসাহ করুন।
তিনি আরোও বলেন, আপনি যদি একটা বই কিনেন তাতে একজন অসহায় গরিব মানুষের মুখে অন্তত একটা হাসি আমরা দেখতে পারব, এটাই আমাদের জন্য বড় পাওয়া বলে আমি মনে করি। কারণ লেখকের বই গুলো থেকে যা আয় হয় তা গরিব, অসহায়দের মাঝে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকনে।

‘একটি ফোন কল’ বইটির নাম করনের সক্ষিপ্ত ব্যাখ্যা দিতে গিয়ে সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া বলেন, আমার লেখা বই গুলো যে কোন নাট্যকার বা পরিচালক তা নাটক অথবা সিনেমা হিসেবে রূপান্তরিত করতে পারবেন । উনি সকলের সহযোগীতা, ভালবাসা ও দোয়া কামনা করেন।

বইটি রাতুল গ্রন্থপ্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের ২৩৯ নং ষ্টলে পাওয়া যাবে।
এছাড়া লেখকের উল্ল্যেখযোগ্য বই গুলোর মধ্যে- মা এখনও কাঁদেন, অনুভূতি পালিয়েছে, ভালবাসার নীল কষ্ট (১ম খন্ড), ঠিকানা বিহীন জীবন বইটিও পাওয়া যাবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন 

























