/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অমিতাভ বচ্চনের করোনর উপসর্গ

বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চনের শরীরেও করোনা থাবা বসিয়েছে । শনিবার রাতে নিজেই টুইট করে সে কথা জানিয়েছিলেন তিনি নিজেই। সেই থেকে মেগাস্টারকে নিয়ে উদ্বিগ্ন ছিল গোটা দেশ। তবে রবিবার সকাল হতে জানা গেল, মৃদু উপসর্গ থাকলেও অমিতাভের অবস্থা স্থিতিশীল। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গতকাল রাতেই মুম্বাইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। এ দিন সকালে হাসপাতালের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘‘অমিতাভ বচ্চনেরের অবস্থা স্থিতিশীল। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাঁকে। শরীর কেমন থাকে, টুইট করে নিজেই তা জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।’’

অমিতাভের পাশাপাশি তাঁর ছেলে অভিষেকও করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে তিনিও নানাবতী হাসপাতালেই ভর্তি রয়েছেন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, মৃদু উপসর্গ দেখা দেওয়ায় গতকাল বচ্চন পরিবারের সদস্যরা র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। তাতেই অমিতাভ এবং অভিষেক কোভিড পজিটিভ বলে জানা যায়।
সূত্র: আনন্দবাজার

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

অমিতাভ বচ্চনের করোনর উপসর্গ

আপডেটের সময় : ০৮:০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০