/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী কল্যাণী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

বিনোদন ডেস্ক: মারাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদবের বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল । শনিবার (১২ নভেম্বর) রাতে মহারাষ্ট্রের কোলাপুরের কাছে সাংলি-কোলাপুর রাস্তায় বাইকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তাঁর বয়স হয়েছিল ৩২। অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মারাঠি চলচ্চিত্র দুনিয়ায়।

সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টায় দুর্ঘটনা ঘটে। সম্প্রতি হালোন্দি এলাকায় একটি রেস্তোরাঁ খুলেছিলেন কল্যাণী। সেই রেস্তোরাঁ বন্ধ করে নিজেই বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। সে সময়ই একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে।

জখম অবস্থায় অভিনেত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক্টর চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁকে আটক করা হয়েছে। কোলাপুর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাক্টর চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও মোটর ভেহিক্যালস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

‘তুজ্যত জীব রঙ্গালা’, ‘দাকখানছা রাজা জ্যোতিবা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকের অংশ ছিলেন অভিনেত্রী কল্যাণী।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

অভিনেত্রী কল্যাণী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

আপডেটের সময় : ০৪:৪৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২