/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে আক্রান্ত রোগীর স্পর্শে ৮ বছরের শিশু করোনায় আক্রান্ত

শরীয়তপুর ব্যুরো

শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে করোনায় আক্রান্ত রোগীর সাথে মিশে ৮ বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জ থেকে আসা শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউপির টুমচর গ্রামে তিন জন আক্রান্ত হয়। গত ১৩ এপ্রিল করোনায় আক্রান্ত বাড়িসহ দুই বাড়ি লকডাউন করেন উপজেলা প্রশাসন। তাদের সাথে মিশে ৮বছরের এই শিশু করোনায় আক্রান্ত হন।

শরীয়তপুর স্বাস্থ্য প্রশাসন, করোনা কন্ট্রোল রুম ফোকাল পার্সন ও মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন আরো একজনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। রোগী আট ( ০৮) বছরের ছেলে শিশু। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জন। উপজেলা স্বাস্থ্য প্রশাসন নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ শুরু করেছে।

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে আক্রান্ত রোগীর স্পর্শে ৮ বছরের শিশু করোনায় আক্রান্ত

আপডেটের সময় : ১২:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০