/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনে আটকা পড়েছেন সালমানের সঙ্গে জ্যাকলিন

বিনোদন ডেস্ক: গোটা ভারত জুড়ে করোনা সংক্রমণ রুখে দিতে চলছে লকডাউন। লকডাউনের মাঝে পড়ে পানভেলের বাগান বাড়ি থেকে ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরতে পারছেন না সালমান খান। ফলে পানভেলের বাগান বাড়িতেই আপাতত আটকে রয়েছেন সালমান খান। বলিউড ভাইজানের সঙ্গে রয়েছেন তাঁর বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপত আয়ূষ শর্মা, সোহেল খানের ছেলে নিভান। সালমানের সঙ্গে তাঁর বাগান বাড়িতে আর কে রয়েছেন জানেন?

জানা যাচ্ছে, সালমানের বাগান বাড়িতে সঙ্গে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। রাধে-র একটি আইটেম নম্বরের শ্যুটিং সেরে সালমানদের সঙ্গে পানভেলের বাগান বাড়িতে হাজির হন তিনি। কিন্তু লকডাউনের কারণে বলিউড সুপারস্টারের বাগান বাড়ি থেকে বেরিয়ে আসতে পারছেন না জ্যাকি। যদিও বিষয়টি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

এদিকে পানভেলের বাগান বাড়িতে আটকে থাকলেও, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার শ্রমিকের ভরনপোষণের দায়িত্ব নিয়েছেন সালমান খান। শুধু তাই নয়, লকডাউনের কারণে শ্রমিকরা যাতে সমস্যায় না পড়েন, তার জন্য তাঁদের অ্যাকাউন্টে নগদ ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দিতে শুরু করেছেন অভিনেতা। লকডাউন বাড়ানো হলে, আগামী মাসেও এইসব মানুষদের অ্যাকাউন্টে নির্ধারিত সময়ে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে সালমান খানের পক্ষ থেকে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

লকডাউনে আটকা পড়েছেন সালমানের সঙ্গে জ্যাকলিন

আপডেটের সময় : ০৬:৪৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০