/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রাণ দিতে শিল্পী সমিতির ফোন, তাতেই ‘খুশি’ নাসরিন

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নাসরিন অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি, তখন চলচ্চিত্র শিল্পী সমিতিতে তার নামে অভিযোগ করেন অন্য এক শিল্পী। এ কারণে সমিতির পক্ষ থেকে তাকে নোটিশও দেওয়া হয়। বলা হয়, সমিতির কার্যালয়ে উপস্থিত থেকে এর ব্যাখ্যা দিতে। আর এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন এই অভিনেত্রী।

দেশে করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে কীভাবে এই অভিনেত্রীর দিন কাটছে? সমিতির পক্ষ থেকে তার খোঁজও নেওয়া হয়নি- এমন অভিযোগ ছিল নাসরিনের। অবশেষে সমিতির বর্তমান কমিটির প্রতি তার এমন ক্ষোভের অবসান হলো আজ।

নাসরিন বলেন, ‘আজ দুপুরে সমিতির পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছে। কেমন আছি জানতে চেয়েছে, খোঁজ-খবর নিয়েছে এবং আমাকে একটি ব্যাগ দেওয়ার কথা বলা হয়েছে। আমি তাদের বলেছি, আমার ব্যাগ লাগবে না। ব্যাগটি অন্য কোনো দুস্থ শিল্পীকে দেওয়ার জন্য তাদের বলেছি।’

তিনি আরও বলেন, ‘খুব ভালো লাগছে সমিতির পক্ষ থেকে ফোন করা হয়েছে এটা ভেবে। এজন্য সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ত্রাণ দিতে শিল্পী সমিতির ফোন, তাতেই ‘খুশি’ নাসরিন

আপডেটের সময় : ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০