ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইভলিন শর্মার বাগদান

বিনোদন ডেস্কঃ ইভলিন শর্মা প্রেমিক ড. তুষাণ ভিন্ডির সঙ্গে বাগদান সারলেন। অস্ট্রেলিয়ার সিডনির হার্বার ব্রিজের সামনে দাঁড়িয়ে বলিউডের এই অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তুষাণ। তাতেই সম্মতি জানিয়েছেন ৩৩ বছর বয়সী তারকা শর্মা।

ইভলিন বলেন, আমাকে বিয়ের প্রস্তাব দেয় তুষাণ। সে একজন গিটারিস্টেরও ব্যবস্থা করেছিল । তুষাণ যখন আমাকে প্রস্তাব দিচ্ছিলেন সেসময় ওই গিটারিস্ট আমাদের পছন্দের গানের সুর বাজাচ্ছিলেন। এটি অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাগদানের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ইভলিন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইয়েস।’

তুষাণের সঙ্গে কিভাবে পরিচয় এমন প্রশ্নের জবাবে ইভলিন বলেন, ‘গত বছর আমাদের ঘনিষ্ঠ বন্ধুরা মিলে এক ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছিল সেখান থেকেই পরিচয়। তুষাণ খুব রোম্যান্টিক এবং আমার থেকেও বেশি ফিল্মি।”

বিয়ের তারিখ নির্ধারণ হয়েছে কিনা প্রশ্নের উত্তরে ইভলিন জবাব দেন, “তারিখ নির্ধারণ হয়ে গেলে আমরা দু’জনই আলাদাভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেব। কিন্তু এখন আমরা শুধু আমাদের সময়গুলো উপভোগ করতে চাই।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ইভলিন শর্মার বাগদান

আপডেট সময় ০২:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯