/* */
Dhaka , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক ডিপজল হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক: শনিবার (৭ মার্চ) বাংলা চলচ্চিত্রের এক সময়কার ভয়ংকর খল অভিনেতা হঠাৎ ঠান্ডায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিছুদিন ধরে তিনি ঠান্ডার সমস্যায় ভুগছিলেন। তার বুকে কফ জমেছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসকরা।

বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান বলেন, ‘ডিপজল ভাই কয়েকদিন ধরে ঠান্ডায় ভুগছেন। তার বুকে কফ জমেছে। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুক ভাইসহ আমরা কয়েকজন তাকে দেখতে গিয়েছিলাম। চিকিৎসা চলছে। আশা করছি, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সবাই ডিপজল ভাইয়ের জন্য দোয়া করবেন।’

২০১৭ সালের হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। সে সময় তার হার্টে রিং পরিয়ে দেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। তারপর থেকে বেশ সুস্থই ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী ডিপজল।

মুক্তির অপেক্ষায় আছে ডিপজল অভিনীত সম্প্রতি সেন্সর পাওয়া সিনেমা ‘সৌভাগ্য’। এফ আই মানিক পরিচালিত এ সিনেমায় ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। এটি ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে।

১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর তার ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’ ইত্যাদি ছবিগুলো তুমুল ব্যবসা সফল হয়। সর্বশেষ ডিপজল প্রযোজিত ও অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি দেখেছেন দর্শক। জাগে নিউজ,রাইজিং বিডি,বিডি প্রতিদিন, আগামী নিউজ

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার বিএনপি এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক ডিপজল হাসপাতালে ভর্তি

আপডেটের সময় : ০৯:১৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০