/* */
Dhaka , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে রেললাইনের পাশে পড়েছিল এক ব্যক্তির লাশ

সংগৃহীত ছবি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলায় রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) ভোরের দিকে উপজেলার শিলমান্দী ইউনিয়নের উত্তর শিলমান্দী এলাকা থেকে নরসিংদী রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উত্তর শিলমান্দী এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা, ভোরের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অথবা ট্রেনের নিচে কেটে গিয়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন জানান, স্থানীয়দের খবরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগানে ‘বিসমিল্লাহ’, উৎপত্তি হলো যেভাবে

নরসিংদীতে রেললাইনের পাশে পড়েছিল এক ব্যক্তির লাশ

আপডেটের সময় : ০৭:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬