ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩ ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন, নিহত ১ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মিছিলের প্রস্তুতি থেকে গ্রেপ্তার ১৩ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে সৈয়দপুরে তুলার মিল-গোডাউনে আগুন সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে ১০ জেলা আদাবরে অভিযানের সময় হামলায় ওসি-এসআই আহত, দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা

অন্তঃসত্ত্বা দীপিকার হাত ধরে শুটিং ফ্লোরে শাহরুখ

বিনোদন ডেস্ক: সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে লিক হয়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের শুটিংয়ের কিছু দৃশ্য।

চলতি বছরের বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা কিং সিনেমা ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন আরও বেড়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কেপ টাউনের লোকেশনে হাতে হাত রেখে হাসিমুখে হাঁটছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। শাহরুখের স্বভাবসুলভ স্টাইল আর দীপিকার প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মধ্যে সিনেমাটি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে। অনেকের ধারণা, এটি ছবির কোনো গুরুত্বপূর্ণ দৃশ্য বা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সের অংশ হতে পারে।

বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা দীপিকার এমন উপস্থিতি ভক্তদের কাছে বিশেষ চমক হিসেবেই ধরা দিয়েছে। একই সঙ্গে দুজনের অনস্ক্রিন রসায়ন নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, এটি বলিউডের আরেকটি বড় ব্লকবাস্টার হতে যাচ্ছে।

প্রায় ৪০০ কোটি রুপি বাজেটে নির্মিত অ্যাকশনধর্মী এই সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রযোজনা সংস্থা ইতোমধ্যে ছবিটির একটি ঝলক প্রকাশ করে মুক্তির তারিখ নিশ্চিত করেছে। এছাড়া প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্বও প্রায় ৩৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন এর আগে‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘পাঠান’-এর মতো একাধিক সফল সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। নতুন সিনেমা ‘কিং’-এর মাধ্যমে এই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন ঘিরে তাই প্রত্যাশা এখন তুঙ্গে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩

অন্তঃসত্ত্বা দীপিকার হাত ধরে শুটিং ফ্লোরে শাহরুখ

আপডেট সময় ০১:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬