ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

বিনোদন ডেস্ক:রেশন দুর্নীতি মামলার তদন্তে বাংলাদেশে গম পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার (২২ এপ্রিল) তাকে হাজির হতে বলা হয়েছে। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। তার ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে, ইডির ডাকে সাড়া দেবেন নুসরত, তবে কলকাতার সিজিও কমপ্লেক্সে নয় দিল্লিতে কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে গিয়ে হাজিরা দিতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কয়েক বছর আগে করোনা মহামারি চলাকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে রেশনের জন্য বরাদ্দ করা গম বাংলাদেশে পাচার হয়ে যায়।

ওই সময় নুসরাত জাহান বসিরহাট অঞ্চলের সংসদ সদস্য ছিলেন। গম পাচারে আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখতেই টালিউড অভিনেত্রীকে আগামী বুধবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২০২৩ সালে একটি ফ্ল্যাট প্রতারণা মামলাতেও নুসরাতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা। সিজিও কমপ্লেক্সে প্রায় ছয় ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যোগ ছিল, ২০১৪-১৫ সালে একটি সংস্থা ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা করে নিয়ে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে কেউই ফ্ল্যাট পাননি, ফেরত পাননি অর্থও। সেই সংস্থার পরিচালক ছিলেন নুসরাত, এমন অভিযোগ তোলা হয়। যদিও পরে ওই সংস্থার সঙ্গে তার যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

আপডেট সময় ০৫:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬