/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাক্স তারকা চৈতি দ্বিতীয় বিয়ে করলেন

বিনোদন ডেস্ক: মডেল-অভিনেত্রী ও ২০০৮ সালের ‘লাক্স সুপারস্টার’ ইশরাত জাহান চৈতি আবারো বিয়ের পিঁড়িতে বসলেন। চলতি বছর ৮ অক্টোবর একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট মাহমুদ আরাফাতের সঙ্গে ঘর বাঁধেন তিনি। বিয়ের প্রায় আড়াই মাস পর সোমবার (২৩ ডিসেম্বর) খবরটি প্রকাশ করেছেন চৈতি।

বিয়ে প্রসঙ্গে ইশরাত জাহান চৈতি বলেন, নির্বাচন কমিশনের একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আরাফাতের সঙ্গে আমার পরিচয়। সেখান থেকে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়। এরপর দু’জন একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিই। পারিবারিকভাবেই আমদের বিয়ে সম্পন্ন হয়েছে।

‘এখন আমি আমার শ্বশুর বাড়িতেই আছি। নতুন সংসার গোছাচ্ছি। সুযোগ বুঝে টুকটাক কাজও করছি। কাজে কোনো রকম সমস্যা হচ্ছে না। স্বামীর পুরো সমর্থন পাচ্ছি। কয়েকদিন আগেই একটি এক ঘণ্টার নাটকে কাজ করলাম। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি’, যোগ করেন তিনি।

এর আগে ২০১৫ সালে ব্যবসায়ী ও রাজনীতিবিদ শাওন রয় যুবরাজকে বিয়ে করেছিলেন চৈতি। কিন্তু তাদের সংসার বেশিদিন টেকেনি। তিন বছর পর ২০১৮ সালের নভেম্বরে চৈতি-শাওনের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

লাক্স তারকা চৈতি দ্বিতীয় বিয়ে করলেন

আপডেটের সময় : ০৮:৪১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯