/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধারাবাহিক নাটকে শুভ্রদেব

বিনোদন ডেস্ক: শুভ্রদেব গানের মানুষ হয়েও নায়ক হয়েছেন বেশ কয়েকবার। ১৯৮৯ সালের ‘শুকতারা’ নাটক দিয়ে আর অভিনয় শুরু। সবশেষ দেখা গেছে, ২০১৬ সালের ‘শ্রাবণ এসেছিলো গান হয়ে’ শিরোনামের একটি টেলিছবিতে।

আজ (১৭ ডিসেম্বর) থেকে ‘আরশিনগর’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন তিনি। নাটকটিতে তাকে দেখা যাবে একজন সেলিব্রেটির চরিত্রে।

এ প্রসঙ্গে শুভ্রদেব বলেন, গানের পাশাপাশি কয়েকটি নাটক-টেলিছবিতে আমি অভিনয় করেছি। আর আমার অভিনয়ে শুরুটা হয়েছে ধারাবাহিক নাটক দিয়ে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে আর ধারাবাহিকে অভিনয় করা হয়নি। ‘আরশিনগর’ নাটকের চরিত্রটি আমার সঙ্গে মিল থাকায় কাজ করতে সম্মতি দিয়েছি। আমার নিজের চরিত্র ও ধারাবাহিকের গল্প দুটোই মনের মতো হওয়ায় এতে কাজ করছি।

মানস পালের রচনায় ‘আরশিনগর’ নির্মাণ করছেন মজিবুল হক খোকন। ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন ড.এনামুল হক, আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, মনিরা আক্তার মিঠু, নাদিয়া মীম, ফারজানা ছবি ও জামিল হোসেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ধারাবাহিক নাটকে শুভ্রদেব

আপডেটের সময় : ০৭:৫৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯