/* */
Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি শরিফুল ও মন্ত্রিপরিষদ সচিব কবিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইএনবি ডেস্ক: বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম। অন্যদিকে কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপপরিচালক মো. জাকারিয়া। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শরিফুল ও মন্ত্রিপরিষদ সচিব কবিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেটের সময় : ০৯:১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪