আইএনবি ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তাঁর স্ত্রীর দেশ-বিদেশে থাকা সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য ও নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালাম স্বাক্ষরিত চিঠিতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাদের নামে থাকা বিভিন্ন হিসাব, কার্ড, লকার, সঞ্চয়পত্র, ঋণ ও অন্যান্য নথিপত্রের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। পাশাপাশি পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয়, অর্থপাচার, শেল কোম্পানি গঠন এবং ওই দেশগুলোতে তাঁদের কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগের অস্তিত্ব আছে কি না, সেসংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র তলব করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরুর কথা জানিয়েছিল দুদক।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির, মাঠে থাকবে সেনাবাহিনী 






















