আইএনবি ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধটি ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যবইয়ে নতুন অধ্যায় হিসেবে অন্তর্ভুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নেওয়া এই উদ্যোগে তাঁর ঐতিহাসিক ডায়েরির ছবিও যুক্ত করা হচ্ছে।
মন্ত্রণালয় ও এনসিটিবি সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এনসিসিসির সভায় সর্বসম্মতভাবে এটি অনুমোদিত হয়। সরকারের নিরপেক্ষ ও নির্মোহভাবে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দৃষ্টিভঙ্গির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ের গদ্যের লেখক পরিচিতি অংশে জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান, জেড ফোর্সের অধিনায়ক, ১ নম্বর সেক্টর কমান্ডার ও ‘বীর উত্তম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নিবন্ধটির ভূমিকায় ১৯৭১ সালের মার্চে চট্টগ্রাম থেকে সশস্ত্র বিদ্রোহের সূচনা, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা এবং সম্মুখসমরের আত্মত্যাগের বিবরণ রয়েছে। পাশাপাশি, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এবং তাজউদ্দীন আহমেদকে জাতির অনিবার্য ঐতিহাসিক নাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ শামীম আহমেদসহ শিক্ষাবিদরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা অতيكালের একপাক্ষিক চর্চার বাইরে বেরিয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে সত্য ও বস্তুনিষ্ঠ ইতিহাস জানার সুযোগ পাবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু নিজের মামলায় নিজেই লড়তে চান 






















