/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি

আইএনবি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে দেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গা সংকটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে জানানো হয় যে, তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রয়েছে। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে প্রতিটি দেশের সঙ্গে অংশীদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রতিবেদনে বিগত দিনের পদ্ধতিগত দুর্বলতার বিষয়টি উঠে আসে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রবাসী কর্মীদের তথ্যের যথাযথ সত্যায়ন, দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে স্বচ্ছ প্রক্রিয়া গড়ে তোলা, যাচাই করা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো এবং প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘মাইগ্রেশন উইং’ চালুর কথা জানানো হয়। পাশাপাশি দালালদের প্রতারণা রোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির সুপারিশ করা হয়। এছাড়া, রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখতে আগামী অক্টোবরে কমিটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আশা প্রকাশ করে। বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ অন্যান্য সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি

আপডেটের সময় : ১০:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬