/* */
Dhaka , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

আইএনবি ডেস্ক: ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সাবেক সভাপতি খাদিজা আক্তার উর্মিকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে ধানমন্ডি ৩ নম্বর সড়কে ল্যাবএইড হাসপাতালের বিপরীতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এই হামলায় মো. সজিব ইসলাম (৩২) নামের এক যুবক পিঠে ও কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক ধারায় একটি হত্যাচেষ্টা মামলা নথিভুক্ত করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তারিকুল ইসলাম আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, তদন্ত ও প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় খাদিজা আক্তার উর্মির প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া গেছে।

উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়েরকৃত অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন খাদিজা আক্তার উর্মি। ওই মামলায় কারাগারে থাকায় এই নতুন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আদালতকে জানানো হলে বিচারক তা মঞ্জুর করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

আপডেটের সময় : ০৫:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬