/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর ডিসি প্রত্যাহার

আইএনবি ডেস্ক: রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ঠেকানোর ব্যর্থতার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয় এবং পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত শুক্রবার গুলশানের ৩ নম্বর সড়কে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও পুলিশের দিকে ককটেল ছোড়ার ওই ঘটনার জেরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছিল। ওই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর ডিসি প্রত্যাহার

আপডেটের সময় : ১০:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬