আইএনবি ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্পষ্ট জানিয়েছেন যে, নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের যে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, সে বিষয়ে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি এবং এ বিষয়ে সরকার সম্পূর্ণ অজ্ঞ। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে প্রচলিত নিয়ম ও প্রথা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে মন্ত্রণালয়, প্রস্তুতি সভা, আইনশৃঙ্খলা কমিটি ও বাজেট সংক্রান্ত বিষয়ে আলোচনা বা বৈঠক করার কথা থাকে। কিন্তু এবারের ইউপি নির্বাচনের ক্ষেত্রে কোনো রূপ আলোচনা বা বৈঠক ছাড়াই একতরফাভাবে তারিখ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে সোমবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ ৭ ধাপে প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ভোট গ্রহণের প্রাথমিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন। যার প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই ইসির এমন আকস্মিক তারিখ ঘোষণায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ 



















