/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাহফুজুর রহমানেকে এফডিসিতে শেষ শ্রদ্ধা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সিনেমার চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তার মৃত্যুতে এরই মধ্যে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এদিকে তার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বাদ জুমা চকবাজারের শাহী মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৩টায় শেষ শ্রদ্ধা জানাতে তাকে শেষ বারের মত নেওয়া হবে এফডিসিতে। সবশেষ তাকে দাফন করা হবে আজিমপুর কবর স্থানে।

মাহফুজুর রহমান খান চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেছেন।

মাহফুজুর রহমান প্রখ্যাত চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চুর শিষ্য। তিনি তার অধীনে সহকারী চিত্রগ্রাহক হিসেবে ১৯৭০ সালে দর্প চূর্ণ ও ১৯৭১ সালে স্বরলিপি চলচ্চিত্রে কাজ করেন। প্রধান চিত্রগ্রাহক হিসেবে তার প্রথম কাজ ১৯৭২ সালের আবুল বাশার চুন্নু পরিচালিত ‘কাঁচের স্বর্গ’।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

মাহফুজুর রহমানেকে এফডিসিতে শেষ শ্রদ্ধা

আপডেটের সময় : ০৮:৫৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯