/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী নুসরাতকে সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ  

বিনোদন ডেস্ক: ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তা টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহানকে সাড়ে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন । গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইডি দপ্তর থেকে বের হন নুসরত জাহান। বেরিয়ে তিনি জানান, ইডি কর্মকর্তাদের সব প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নুসরাত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ এনেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুসরাতকে ডেকেছিল ইডি। মঙ্গলবার সকাল ১০টায় ৪৮ মিনিটে ইডির কার্যালয়ে পৌঁছান নুসরাত, বের হন বিকাল সোয়া ৫টায়। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এই অভিনেত্রীকে।

বিকাল সোয়া ৫টায় ইডি কার্যালয় থেকে বের হলে নুসরাতকে ঘিরে ধরেন সাংবাদিকরা। তার কাছে জানতে চাওয়া হয় ইডি কী জিজ্ঞাসা করেছেন? ইডি আবারও তাকে ডেকে পাঠাবেন কি না? এমন নানা প্রশ্ন করলেও জবাব না দিয়ে নুসরাত বলেন, ‘ইডির দিক থেকে যা যা চাওয়ার, আমার দিক থেকে যা যা দেওয়ার, সব দেওয়া হয়েছে।’ এটুকু বলেই নুসরাত গাড়িতে উঠে যান।

যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন নুসরাত। এর আগে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনোদিন এসব কাজ করিনি। কোনোদিন যুক্ত ছিলাম না।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

অভিনেত্রী নুসরাতকে সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ  

আপডেটের সময় : ০৬:০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩