/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজ পড়তে যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বুধবার সন্ধা ৬টায় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লেংড়াবাজার নামক স্থানে মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আয়াতউল্লাহ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত আয়াতউল্লাহ পৌরসভার কেরোয়া এলাকার গোলাম সর্দারবাড়ির (এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পেছনে) বাসিন্দা। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

নিহতের ছেলে মো. স্বপন বলেন, সন্ধ্যায় তার বোনের বাড়ি থেকে সিএনজি করে লেংড়াবাজারে বাড়ির সামনে নামেন তিনি। এ সময় মাগরিব নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় তাকে ধাক্কা দেয় দ্রুতগামী ওই আনন্দ পরিবহণ। এতে তিনি গুরুতরভাবে আহত হন। উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্য চিকিৎসক।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ বৃহস্পতিবার সকালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালক পালিয়ে গেছে। আনন্দ পরিবহণসহ হেলপারকে আটক করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নামাজ পড়তে যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের

আপডেটের সময় : ০৫:৩১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩