/* */
Dhaka , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনায় শাকিব খান আহত

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক শাকিব খান শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। সোমবার বিকেলে রাজধানীর আফতাবনগরে ‘আগুন’ ছবির অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

ইউনিট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব খান। এরপর শুটিং শেষে রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে পায়ের এক্স-রে করান তিনি।

তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

আগামী ঈদে মুক্তি পাবে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’। এতে আরও আছেন জাহারা মিতু, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ।

সোমবার শুটিংয়ের মাধ্যমে এই ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে দুটি গানের শুটিং। শাকিব খান সুস্থ হলে ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার বিএনপি এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

দুর্ঘটনায় শাকিব খান আহত

আপডেটের সময় : ০৬:৪৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩