/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শুরু হয়েছে ‘কুরআনের নূর’ প্রতিযোগিতা

রংপুর প্রতিনিধি: বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে রংপুরে শুরু হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর’।

মঙ্গলবার দিনভর চলবে মেগারিয়েলিটি শো ‘কুরআনের নূর’ এর রংপুর জোনের প্রাথমিক বাছাইপর্ব। রংপুর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সকাল ৮ টা থেকে এই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই রংপুর বিভাগের আটটি জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী থেকে প্রতিযোগীরা আসতে শুরু করেন। প্রতিযোগিতা চলবে দিনব্যাপি।

বিচারক মন্ডলির অন্যতম সদস্য জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ঈমাম মুফতি মিজানুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপের পৃষ্টপোষকতায় হাফেজদের এই বৃহৎ প্রতিযোগিতার মাধ্যমে ইসলামের আলো চারদিকে ছড়িয়ে পড়বে। বসুন্ধরা গ্রুপের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কোরআনের আলো সারা দেশে ছড়িয়ে পড়বে।

বিচারক হিসেবে আরও রয়েছেন ঢাকা থেকে আগত সোবাহান বাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা লিয়াকত হোসেন, ঢাকার যাত্রাবাড়ির মারফাযুত তাহফীজের শিক্ষা সচিব হাফেজ কারি রহমত উল্লাহসহ রংপুরের আলেমগণ।

প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কাজের সঙ্গে যুক্ত একজন স্বেচ্ছাসেবী ছাদেকুল ইসলাম বলেন, রংপুর জোনের অডিশনে বেশকয়েটি বুথে রেজিস্ট্রেশন কার্যক্রম করা হয়েছে। সকাল ১০টা পর্যন্ত তিন শতাধিক প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রংপুরে শুরু হয়েছে ‘কুরআনের নূর’ প্রতিযোগিতা

আপডেটের সময় : ০৫:৫৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩