/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রশিদ খানকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক: শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খানকে চাঁদা চেয়ে জীবন নাশের হুমকি দেয়া হয়েছে । এ অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তারকৃত দু’জন হলেন শিল্পীর সাবেক গাড়িচালক ও সাবেক অফিস সহকারী।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ি, চাঁদা না দিলে শিল্পীকে গুলি করে মেরে ফেলা হবে, পশ্চিমবঙ্গে তাঁর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে লুকিয়ে আছে সন্ত্রাসীরা, বাড়ি থেকে বের হলেই তাঁকে গুলি করা হবে, বাঁচতে চাইলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে—এভাবেই কদিন আগে মোবাইল ফোনে রশিদ খানের পরিবারকে হুমকি দেওয়া হয়।

জানা গেছে, ক’দিন আগেই রশিদ খানের গাড়ি চালিয়েছেন দীপক আউলাকা, মাত্র কয়েক মাস কাজ করেছেন ওই অফিস সহকারী। দুজনকেই পরে কাজ থেকে বাদ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাকরিচ্যুত হওয়ার ক্ষোভ থেকেই তাঁরা ফোনে শিল্পীকে হুমকি দিয়েছেন। পরিচয় গোপন করতে মোবাইল নম্বর মাস্কিং করে ফোন করেন তাঁরা। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁদের সন্ধান পায় কলকাতা পুলিশ। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

রশিদ খানকে হত্যার হুমকি

আপডেটের সময় : ০৬:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১