/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব দলবল নিয়ে এফডিসিতে ঢুকলেন

বিনোদন ডেস্ক: নায়ক শাকিব খান শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে আসা না আসা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। নির্বাচনের আগে জানতে চাওয়া হয়েছিল ভোট দিতে আসবেন কিনা, তিনি বলেছিলেন, এই নির্বাচন নিয়ে তার কিছু বলার নেই।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ চলছে। ৫টায় ভোট গ্রহণ শেষ হবে।

সকাল থেকে অনেকে অপেক্ষায় ছিলেন শাকিবের জন্য। বিকেল ৪টায় ভোট দিতে আসেন শাকিব খান। দলবল নিয়ে ভোট দিয়েছেন শাকিব খান। শাকিব খান জিন্দাবাদ বলে স্লোগান দেন তার ভক্তরা।

ভোট দিয়ে বের হয়ে শাকিব খান বলেন, এফডিসি এসে যা দেখলাম মনে হলো জাতীয় নির্বাচনেও এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি। এফডিসিতে প্রবেশের নামে এই ধরনের হয়রানি ও হেনস্তা আমার কাম্য নয়। অতীতে এই ধরনের পরিস্থিতি কখনো তৈরি হয়নি। এফডিসিতে আজ নির্বাচনী উৎসবের পরিবর্তে গুমোট অবস্থা বিরাজ করছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

শাকিব দলবল নিয়ে এফডিসিতে ঢুকলেন

আপডেটের সময় : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯