/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়া-প্রসেনজিতের ‘রবিবার’

বিনোদন ডেস্ক: কলকাতার ‘রবিবার’ ছবিটি জয়া আহসান ও প্রসেনজিৎ অভিনীত এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশি ওটিটি প্লাটফর্ম সিনেম্যাটিক অ্যাপ-এ।

বছর শেষদিন (৩১ ডিসেম্বর) থেকে এটি দেখা যাবে বলে জানিয়েছেন লাইভ টেকনোলজির পরিচালক তামজিদ অতুল। সিনেম্যাটিক তাদের সহপ্রতিষ্ঠান।

ছবিটি এর আগে ২০১৯ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় ও সাফটা চুক্তির আওতায় ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ছবিটির কাজ শুরু হয়েছিল। তিন মাসের মধ্যে এটি মুক্তির জন্য প্রস্তুত হয়ে যায়। পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষের এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন জয়া ও প্রসেনজিৎ। এর আগে জয়া একই পরিচালকের ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে কাজ করেছিলেন। এটিও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

জয়া-প্রসেনজিতের ‘রবিবার’

আপডেটের সময় : ০৭:৫৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০