/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯৭ বছর বয়সী মাকে পিটিয়ে হত্যা করলো ছেলে!

খাগড়াছড়ি প্রতিনিধি:মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের দেব মাস্টার পাড়া এলাকায় মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মা কুলসুম বেগমকে (৯৭) পিটিয়ে হত্যা করছেন মাদকাসক্ত ছেলে মো. মিজানুর রহমান (কালার বাপ)। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা মিজানুর রহমানকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে ।

মিজানুর রহমান মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দেব মাস্টার পাড়া এলাকার বাসিন্দা মো. সাফায়েতুল্লাহর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে মদ্যপ অবস্থায় মিজানুর তার মা কুলছুম বেগমের (৯৭) কাছে নেশা করার জন্য এক হাজার টাকা চায়। এ সময় তিনি মাদক সেবনের জন্য টাকা দিতে অস্বীকার করেন। এতে মিজানুর ক্ষিপ্ত হয়ে তার বৃদ্ধ মাকে লাঠি দিয়ে এলাপাথারী পেটায় ও কিলঘুষি মারে। এক পর্যায়ে বৃদ্ধাকে কোলে তুলে আচাড় দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে বৃদ্ধার হাত ও পা ভেঙে যায়। এ সময় তাকে রক্ষায় বৃদ্ধ বাবা এগিয়ে এলে বাবাকেও মারধর করেন তিনি। পরে গুরুতর অবস্থায় এলাকাবাসীরা বৃদ্ধা কুলসুম বেগমকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহনুর আলম বলেন, স্থানীয়দের সহযোগিতায় মাদকাসক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মিজানুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলার দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

৯৭ বছর বয়সী মাকে পিটিয়ে হত্যা করলো ছেলে!

আপডেটের সময় : ০২:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০