/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে মহসীন আলী (২৭) নামে এক স্বামী স্ত্রীকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে থানায় এসে আত্মসমর্পণ করেছে । অভিযুক্ত মহসীন (২৭) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে।

শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া এলাকার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় শেফালীর হাতে থাকা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে শেফালী খাতুনকে হত্যা করে শয়ন কক্ষের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে মহসীন আলী।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া চিরকুটটি মহসীনের লেখা বলে মনে হচ্ছে। নিজের ওপর থেকে সন্দেহ সরাতে সে এ কাজটি করেন। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

আপডেটের সময় : ০৫:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩