/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায়তাকে সৈয়দপুরের পার্শ্ববর্তী পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের বেংমারী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত ২০ আগস্ট বিকেলে সৈয়দপুরের কদমতলী বাজার থেকে এক স্কুলছাত্রীকে অপহরণ করে কয়েকজন তরুণ। কোচিং থেকে বাড়ি যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। তাকে সৈয়দপুরের পার্শ্ববর্তী বেলাইচন্ডি এলাকায় একটি বাঁশঝাড়ে ধর্ষণের চেষ্টা চালায় তারা।

এ সময় মেয়েটি চিৎকার করলে অপহরণকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মেয়েটি সুস্থ হয়ে বাড়িতে ফিরলে তার ভাই বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সৈয়দপুর থানায় একটি মামলা করেন। পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে পার্বতীপুর থানা পুলিশের সহযোগিতায় আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অবশিষ্ট অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আপডেটের সময় : ০৫:৪২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩