/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার-৩

সাতক্ষীরা প্রতিনিধি::সাতক্ষীরার কলারোয়ায় স্বামী-স্ত্রীসহ চারজনকে গলা কটে হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গ্রেপ্তাররা হলেন কলারোয়া উপজেলার খলসি গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক (৩৫) ও একই গ্রামের আসাদুল ইসলাম (২৭)। এদের মধ্যে রাজ্জাক ও মালেক নিহত শাহিনুর রহমানের প্রতিবেশী এবং আসাদুল নিহত শাহিনুরের হ্যাচারির কর্মচারী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিসুর রহমান ।

এর আগে ঘটনার দিন নিহত শাহীনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরদিন ১৬ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ১৫ অক্টোবর ভোররাতে সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন উপজেলার খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে মাছ ব্যবসায়ী মো. শাহীনুর রহমান (৩৯), তাঁর স্ত্রী সাবিনা খাতুন (৩৩), ছেলে সিয়াম হোসেন মাহী (১১) এবং মেয়ে তাসলিম সুলতানা (১০)।

হত্যাকারীরা ওই পরিবারের পাঁচ মাসের শিশু মারিয়াকে হত্যা না করে ফেলে রেখে যায়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার-৩

আপডেটের সময় : ০৪:৪৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০