/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে সুপারি বাগান থেকে নবজাতক উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে রোববার (১০ মে) ভোরে উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সোলতানিয়া স্কুলের পন্ডিত বাড়ির সুপারির বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাকে চিকিৎসা দেয়া হয়।

চরমোহনা ইউপি চেয়ারম্যান সফিক পাঠান জানান, ভোর ৬ টার দিকে পন্ডিত বাড়ির একটি বাগানে নবজাতকের কান্নার আওয়াজ পাওয়া যায় বলে স্থানীয় ভ্যানচালক তাহেরের স্ত্রী ফাতেমা নামে এক গৃহবধূকে খবর দেন। পরে ফাতেমা নবজাতককে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতক ও ফাতেমাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে ফাতেমার তত্ত্বাবধানে রয়েছে।

উদ্ধারকারী ফাতেমা বেগম বলেন, তিনি যখন বাগানে নবজাতকটি পান তখন তাকে উল্টো করে ফেলে রাখা ছিল। এ ছাড়া নবজাতকের কাপড়ের রশি প্যাঁচানো ছিল। নবজাতক শিশুটি ছেলে সন্তান। সে দু’এক দিনে জন্ম গ্রহণ করেছেন। পরে তিনি পুলিশের সহযোগিতায় নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

রায়পুর থানার এসআই শেখ কামাল হোসেন বলেন, নবজাতকের জন্য প্রয়োজনীয় কাপড়, খাদ্য, ঔষধ কিনে দিয়েছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাছাড়া বাগানের ভেতর শিয়াল-কুকুরেও খেয়ে ফেলতে পারত। তবে আল্লাহর অশেষ কৃপায় শিশুটি বেঁচে আছে।

উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী জানান, ওই নবজাতকে নেয়ার জন্য অনেকেই আগ্রহ দেখান। কিন্তু উদ্ধারকারী পরিবারের আগ্রহের কারণে তাদের কাছেই আপাতত লালন পালনের ভার দেয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রায়পুরে সুপারি বাগান থেকে নবজাতক উদ্ধার

আপডেটের সময় : ১২:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০