/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মামাতো ভাইয়ের পা কেটে নিয়ে গেল ফুফাতো ভাই

নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে শনিবার রাত ৯টার দিকে উপজেলার খুবজীপুরে পারিবারিক বিরোধের জের ধরে মামাত ভাই মিঠু মন্ডলের বাম পা কেটে নিল ফুপাত ভাই বাবু মন্ডল ও তার সহযোগীরা। গুরুতর আহত মিঠুকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ফুফাত ভাই ও তার সহেযাগীরা পলাতক রয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানান, খুবজীপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মিঠু মন্ডলের সাথে যোগেন্দ্রনগর গ্রামের ফুফাত ভাই জালাল মন্ডলের ছেলে বাবু মন্ডলের পারিবারিক বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার রাতে খুবজীপুর বাজারে যাওয়ার পথে বাবু মন্ডল ও তার সহযোগীরা মিঠু মন্ডলের ওপর হামলা চালায়। একপর্যায়ে মিঠু মন্ডলের বামপা ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করে দেয়। এসময় মিঠু মন্ডলের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে বাবু মন্ডল ও তার সহযোগীরা পা নিয়ে পালিয়ে যান।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বাবু মন্ডল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মামাতো ভাইয়ের পা কেটে নিয়ে গেল ফুফাতো ভাই

আপডেটের সময় : ০৩:১৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০