/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে প্রাইভেটকারে ৩০ কেজি গাঁজা, গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেটকারে গাঁজা পাচারকালে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা হয় ৩০ কেজি গাঁজা। শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন নরসিংদী জেলার মাধবদী উপজেলার ছোট গদাইর চর গ্রামের মৃত রওশন আলীর ছেলে কামরুল ইসলাম (৩২) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামের মোস্তাব আলী মুনের ছেলে মারুফ হাসান (২০)।
র‌্যাবের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতারকৃত দু’জনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৮ অনুযায়ী ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ভৈরবে প্রাইভেটকারে ৩০ কেজি গাঁজা, গ্রেফতার ২

আপডেটের সময় : ১০:০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩