/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ভারতীয় মোবাইলসহ দুই পাচারকারী আটক

যশোর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ভারত থেকে পাচার করে আনা ১৪টি মোবাইল ফোনসহ দুই পাচারকারীকে আটক করেছে । এ সময় চোরাচালানি কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের তারেক হোসেনের ছেলে তাজমুল হোসেন (২৪) ও একই গ্রামের আফসার আলীর ছেলে নুরনবী (২৪)।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাচারকারীরা মোটরসাইকেলে করে ভারতীয় চোরাই মোবাইলের একটি চালান নিয়ে পুটখালী গাতিপাড়া হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে।

এমন খবরে গাতিপাড়া পাকা রাস্তার ওপর থেকে অভিযান চালিয়ে চারটি শাওমি রেডমি, তিনটি রিয়েলমি, চারটি ভিভো ও তিনটি অপ্পো মোবাইলসহ তাদেরকে আটক করা হয়। এ সময় চোরাচালানি কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত মোবাইলের বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানায় বিজিবি। আটক মোবাইল ও মোটরসাইকেলসহ আসামিদের বিরুদ্ধে চোরাচালানি মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

বেনাপোলে ভারতীয় মোবাইলসহ দুই পাচারকারী আটক

আপডেটের সময় : ০৭:৫৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০