/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি মদসহ গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদক কেনাবেচার সময় ২২ বোতল বিদেশি মদ জব্দ করেছে। এসময় কাউছার ইসলাম ডন (২৩) ও মশিউর রহমান (২৩) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার কাউছার ইসলাম ডন গাইবান্ধা সদর উপজেলার নশৎপুর গ্রামের সাহাদুল ইসলামের ছেলে ও মশিউর রহমান একই গ্রামের হাফিজার রহমান শুক্কুর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় ফুলছড়ির বালাশীঘাট এলাকায় বিদেশি মদ কেনাবেচায় ডন ও মশিউরকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে বিদেশি ২২ বোতল মদ জব্দ করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবরিরা দীর্ঘদিন ধরে মাদক কারবরি চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবরিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ডন ও মশিউরেকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

বিদেশি মদসহ গ্রেফতার ২

আপডেটের সময় : ০৭:১৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩