/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়া প্রতিনিধি:বগুড়া শহরে সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে সাতমাথা-মাটিডালি সড়কের জয়পুরপাড়া এলাকায় স্কুলবাসের ধাক্কায় আনিছার রহমান (৫২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

নিহত আনিছার রহমান বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে। তার মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।

এই দুর্ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহকারী পলাতক আছেন। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন বিষয়গুলো নিশ্চিত করেছেন ।

পুলিশের এ কর্মকর্তা জানান, সোমবার সকালে আলুবোঝাই ভ্যান জয়পুরপাড়া এলাকায় সড়কের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলেন। এসময় সাতমাথা থেকে আসা মাটিডালিগামী ওই স্কুলবাসটি পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আনিছারের মৃত্যু হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

বগুড়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপডেটের সময় : ০৮:০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩