/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে সেপটিক ট্যাংকে মিলল লাশ

ফেনী প্রতিনিধি: ফেনীতে শহরের পাঠানবাড়ী এলাকার শফিকুর রহমান সড়কের তাসফিয়া ভবনের সেফটি ট্যাংক থেকে মো. ইউনুছ বাবু (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভবনের কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।

বাবু চীনের আহোট বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতেন। তিনি শহরের রামপুর শাহীন একাডেমী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার এলাকায় পাইকপাড়া গ্রামে।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ রাতে ওই ভবনে গিয়ে সেপটিক ট্যাংকে লাশ দেখতে পায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোমেন ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ রায়সহ কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়। সেপটিক ট্যাংকে থাকায় লাশে পচন ধরে গেছে।

এ বিষয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ রায় জানান, নিহতের শরীরের সামনের অংশে দুটি ও পেছনের অংশে তিনটি ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। এছাড়াও কণ্ঠনালিতে পাটের রশি দিয়ে গিঁট দেয়া ছিল।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

ফেনীতে সেপটিক ট্যাংকে মিলল লাশ

আপডেটের সময় : ০৫:৩৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০