/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণে ব্যর্থ হয়ে মাদরাসাছাত্রীর গলা কেটে হত্যাচেষ্টা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় রোববার রাতে ধর্ষণে ব্যর্থ হয়ে এক মাদরাসাছাত্রীর গলা কেটে হত্যাচেষ্টা করেছে এক বখাটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ওসি মোক্তারুল আলম।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো পাশের বাজারে দোকান করতে যান ওই ছাত্রীর বাবা। পরে এই সুযোগে একই এলাকার এক বখাটে বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ব্যর্থ হয়ে তার গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যান ওই বখাটে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর ও ওসি মোক্তারুল আলম।

ওসি মোক্তারুল আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ধর্ষণে ব্যর্থ হয়ে মাদরাসাছাত্রীর গলা কেটে হত্যাচেষ্টা

আপডেটের সময় : ০৬:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩