/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছা সীমান্ত থেকে সাড়ে ১৩ কেজি স্বর্ণের বারসহ আটক ২

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড় আন্দুলিয়া সীমান্ত থেকে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটকরা হলেন, মাগুরার শালিখা উপজেলার বাসিন্দা আবদুস কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪০) ও যশোর সদর উপজেলার এনায়েতপুর উপজেলার মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন (৩২)।

যশোর ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে যশোর ব্যাটেলিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল চৌগাছা উপজেলার বড়আন্দুলিয়া গ্রামের রাস্তায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের গতিরোধ করা হয়। চোরাচালানিরা না থেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলদল তাদেরকে ধাওয়া করে। কিছু দূর রাস্তার সামনে আরেকটি দল মোটরসাইকেলটিকে আটক করে।

পরবর্তীতে বিজিবি টহলদল তাদের প্রাথমিকভাবে তল্লাশি করলে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় আনুমানিক ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের মোট ৪৩টি স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, ২০২২ হতে অদ্যাবধি সর্বমোট ১১১.২৩ কেজি স্বর্ণ আটক করেছে যশোর ব্যাটেলিয়ন। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের চৌগাছা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ থানায় মামলা দায়ের করে ট্রেজারিতে জমা করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

চৌগাছা সীমান্ত থেকে সাড়ে ১৩ কেজি স্বর্ণের বারসহ আটক ২

আপডেটের সময় : ০৫:৪৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩